জুলিয়া জাহান
৩০ আগস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় একে একে মারা গেলেন ৭ জন

বিস্ফোরণের ঘটনায় একে একে মারা গেলেন ৭ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনশেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা হাসান গাজীর শ্যালিকা আসমা (৩২) মারা যান, একই দিন সকালে মারা যান হাসান গাজীর স্ত্রী সালমা বেগম (৩০) এবং দুপুরে মারা যান তার স্বামীর ভাতিজি ও কলেজছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে যাওয়ায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। দুপুর ১২টার দিকে মারা যান তানজিলা আক্তার তিশা। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল। আর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসমা।

নয়জন দগ্ধ ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হলো। তারা হলেন- ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, নানী তাহেরা আক্তার (৫৫), হাসান গাজী (৪০), শিশু কন্যা জান্নাত (৪), হাসানের স্ত্রী সালমা বেগম (৩০), আসমার কলেজ পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার তিশা (১৭), তিশার মা ও হাসানের শ্যালিকা আসমা (৩২)।

হাসান গাজীর ১১ বছরের মেয়ে মুনতাহা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার খন্দকার ভিলা নামের একটি বাড়ির ভাড়াটিয়া কক্ষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১০

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১১

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১২

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৩

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৪

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৫

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৬

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৭

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৯

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

২০