
চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। দিনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও সূচকে উঠানামা অব্যাহত রয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার তথ্য অনুযায়ী, ব্রড ইনডেক্স ০.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৫৩ পয়েন্ট কমে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩ পয়েন্টে।
এ সময় ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২০৮টির দর বেড়েছে, ১০৩টির দর কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ২৫ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৮০ পয়েন্টে। এখানে ১০৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৫৬টির দর বেড়েছে, ২৯টির কমেছে এবং ২১টির অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৩২ লাখ টাকা।
মন্তব্য করুন