
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিস্কার পরিছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ে এ পরিস্কার পরিছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাজদ্দিন মিয়া,সেলিম মিয়া স্বেচ্ছাসেবক দল সোনারগাঁও থানার অন্যতম যুগ্ম আহবায়ক আতিক হাসান লেলিন, যুগ্ম আহবায়ক ফয়সাল ভুইয়া রিপন আহবায়ক সদস্য কাজী কামাল হোসেন, সদস্য কায়েস মিয়া, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দল নেতা ফজলুল হক ভুঁইয়া, সেলিম মিয়া, সজীব ভুইয়া, জয়নাল আবেদীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রোকন ভুইয়া, রুবেল মিয়া, মো বাবু, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোমেন মিয়া জাসাস নেতা রুবেল ভুইয়া সহ থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন