
বিএনপি চেয়ারপার্সন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) সকাল ১০ টায় রোকেয়া মনসুর মহিলা কলেজ ক্যাম্পাসে মহিলা ছাত্রদলের আহবায়ক মনিরা সুলতানা বৈশাখী ও সদস্য সচিব তৈয়বা সুলতানা তোহা এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, মাহামুদুল রহমান, আছাফুর রহমান প্রমূখ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রোকেয়া মনসুর কলেজ ছাত্রদলের নেত্রী মহিমা, হালিমা, ফাতেমা, সিনথিয়া, মৌসুমী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন