জুলিয়া জাহান
২৩ আগস্ট ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকার বায়ুমান আজও সহনীয় পর্যায়ে

ঢাকার বায়ুমান আজও সহনীয় পর্যায়ে

ঢাকার বায়ুমান শনিবার (২৩ আগস্ট) সকালেও সহনীয় পর্যায়ে রয়েছে। বর্ষাকালে নিয়মিত বৃষ্টিপাতের কারণে বাতাসে ধূলিকণা ও দূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসে। এর ফলে এ সময় রাজধানীর বায়ুমান তুলনামূলকভাবে ভালো থাকে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ৬২। এ মান সহনীয় বাতাসের নির্দেশক, যা সাধারণ নাগরিকদের জন্য তুলনামূলক নিরাপদ।

এদিকে বৈশ্বিক দূষণ সূচকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে কাতারের দোহা। শহরটির বায়ুমান রেকর্ড করা হয়েছে ২৪৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’। শীর্ষ পাঁচ দূষিত শহরের তালিকায় রয়েছে উগান্ডার কাম্পালা (১৮১), কঙ্গোর কিনশাসা (১৬৩), পাকিস্তানের লাহোর (১৬০) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৩)।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি, আর ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর ওপরে গেলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১০

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১১

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৩

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৪

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

১৫

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১৬

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১৭

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১৮

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৯

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০