বার্তা বিভাগ
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপর্যয়কর বায়ুদূষণ: বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আবারও ঢাকা

জলবায়ু পরিবর্তন ও স্থানীয় নানা কারণে বিশ্বজুড়ে বাড়ছে বায়ুদূষণ। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ঘনবসতিপূর্ণ মেগাসিটিগুলোতে। সেই তালিকায় আবারও উদ্বেগজনক অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর দাঁড়িয়েছে ৩২২, যা ‘বিপর্যয়কর’ বা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পড়েছে। এই মাত্রার বায়ুদূষণ নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার ওপরে ছিল শুধু পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ছিল ৪০৪। তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারতের কলকাতা, স্কোর ২১২। চতুর্থ অবস্থানে ভারতেরই দিল্লি, স্কোর ২০৮। পঞ্চম স্থানে ছিল কাতারের দোহা, যার স্কোর ১৬৯।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে বায়ু ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ ধরা হয়।

ঢাকার বর্তমান স্কোর ৩২২ হওয়ায় শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে নির্মাণকাজের ধুলা, যানবাহনের কালো ধোঁয়া ও ইটভাটার দূষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

পরিবেশবিদদের মতে, জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ না নিলে রাজধানীর বায়ুমান আরও অবনতি হতে পারে। আপাতত বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০