
২১ আগস্ট বৃহস্পতিবার আলোকিত বাংলাদেশ এর উদ্যোগে ডেমরার কোনাপাড়ায় এবং তার আশেপাশের লেক পাড়ে ৬০০ শতাধিক এর উপরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
রাজধানী ঢাকাকে সবুজ শ্যামল হিসেবে গড়ে তুলতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল হেদায়েত সৈকত পন্ডিত ও আলোকিত ফাউন্ডেশন এর চেয়ারম্যান তানভীর আহমেদ, ঢাকা ওয়াসার সুপারভাইজার তপন দেবনাথ এর উপস্থিতিতে দিনব্যাপী এই বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়। স্থানীয় ছাত্র যুবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে কোনাপাড়াকে দৃষ্টিনন্দন করতে এই গাছের চারাগুলো রোপন করা হয়।
যুবদল নেতা সৈকত পন্ডিত বলেন শুধু গাছের চারা রোপন করলে চলবে না এগুলো যাতে সঠিকভাবে বড় হতে পারে তার জন্য চারাগুলোকে পরিচর্যা করতে হবে।তিনি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার জন্য আলোকিত ফাউন্ডেশন ও তার চেয়ারম্যান কে ধন্যবাদ জানান। ঢাকা ওয়াসা কে সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন