জুলিয়া জাহান
২০ আগস্ট ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলাম

বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গভর্নর জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহীনুল ইসলাম দায়িত্বে ফিরতে পারবেন না। এ জন্য বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর ও দুইজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ সহায়তা করবে।

জানা যায়, সোমবার রাতে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ফেসবুক ও বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়। যদিও তিনি ভিডিওগুলো ভুয়া বলে দাবি করেন, তবে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক ফ্যাক্টচেকের ফলাফলে ভিডিওগুলো সত্য প্রমাণিত হয়েছে।

এর পরদিন তিনি অফিসে না আসায় বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা হিসেবে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগ করেছে, এই কাণ্ড রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০