জুলিয়া জাহান
১৯ আগস্ট ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে যুবক-যুবতী আটক

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে যুবক-যুবতী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক যুবক ও এক যুবতীকে আটক করা হয়েছে।

পীরগঞ্জ থানার এসআই সজল বসাক জানান, গত সোমবার (১৮ আগস্ট) রাতে পৌর শহরের শান্তিবাগ মাঠ এলাকায় আমিন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি কক্ষ থেকে রাকিব ও নিপা নামে দুইজনকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়।

ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর উপস্থিত হয়ে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে পাঠান। সেখানে দোষ স্বীকার করার পর আদালত নিপাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং রাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

আটক নিপা পীরগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকার মৃত গিয়েস উদ্দিনের মেয়ে। আর রাকিব রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ওই যুবক-যুবতীকে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১০

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১১

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১২

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৩

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৪

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৫

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৬

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৭

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৯

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

২০