জুলিয়া জাহান
১৩ আগস্ট ২০২৫, ৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, শপথ গ্রহণ, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। সুৃমন রবিদাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিতি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক বাবর,কমলগঞ্জ উপজেলার হেফাজতে ইসলাম সাধারণ সম্পাদক লুৎফর রহমান জাকারিয়া। সাংবাদিক মোনায়েম খান, ছাত্র প্রতিনিধি জালাল আহমেদ আবেদ, ভুইয়া রাজন রেজা ও ইয়াং স্টার যুব সংগঠনের সভাপতি সুমন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাখন চন্দ্র সূত্রধর বলেন, যুব সমাজ একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি। দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তরুণরা জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আমাদের লক্ষ্য হলো বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা। এ জন্য সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।

এ কর্মসূচির অংশ হিসেবে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের পাশাপাশি সফল আত্মকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০