জুলিয়া জাহান
১২ আগস্ট ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ড কলেজে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি

কলেজে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ১০ই অগাস্ট ২০২৫ ইং তারিকজে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও সাবেক পৌর কমিশনার মোহাম্মদ তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসা, উপাধ্যক্ষ, সীতাকুণ্ড ডিগ্রী কলেজ
সুবীর কান্তি নাথ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সীতাকুণ্ড ডিগ্রী কলেজ জনাব মোহাম্মাদ তাহের, সেক্রেটারি, উপজেলা জামায়াতে ইসলামী কুতুব উদ্দিন শিবলী, সহকারী সেক্রেটারি, উপজেলা জামায়াতে ইসলামী শামসুল হুদা, সভাপতি, উপজেলা যুব জামায়াত তৌহিদুল ইসলাম, সেক্রেটারী, উপজেলা যুব জামায়াত শাহাদাত হোসাইন শাকিল,সভাপতি, কলেজ শিবির অতিথিগন তাদের বক্তব্যে বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশ, জীবন ও ভবিষ্যৎ রক্ষার অপরিহার্য উপাদান। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং লালন করে, তবে পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানো সম্ভব হবে।”

বিশেষ অতিথিগণ বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে সক্রিয়ভাবে সবুজায়ন আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, গাছ শুধু অক্সিজেন দেয় না, বরং মাটি, পানি ও জীববৈচিত্র্য রক্ষায়ও অমূল্য অবদান রাখে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আবারো দায়িত্বশীল গন জানান, সারা উপজেলার সকল যুব জামায়াত নেতা ও কর্মীরা অন্তত দুইটি করে গাছ রোপণ করবেন এবং জনসাধারণকেও বছরের এই অনুকূল সময়ে গাছ লাগানোর আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০