
রোববার (১১ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’ (DPP) বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে একটি বাণিজ্য ফোরাম অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়, ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড (GIZ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান। এছাড়া বিজিএমইএ, বিকেএমইএ এবং বিভিন্ন শিল্প ও রপ্তানি খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরাও অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের Ecodesign for Sustainable Products Regulation (ESPR) অনুযায়ী ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট চালু হচ্ছে, যা রপ্তানিকারকদের জন্য বাধ্যতামূলক হয়ে উঠবে। তাই বাংলাদেশি রপ্তানিকারকদের এখন থেকেই প্রযুক্তিগত সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি করে এই নিয়ম মেনে চলার প্রস্তুতি নিতে হবে।
মন্তব্য করুন