জুলিয়া জাহান
৯ আগস্ট ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে তুহিন হত্যায় দ্রুত বিচার ও ফাঁসির দাবী

তুহিন হত্যায় দ্রুত বিচার ও ফাঁসির দাবী

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌরাস্তা জামে মসজিদের সামনে হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক আল আমিন তুষার, গাজী মোবারক, মোকাররম মামুন,শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান, রবিউল হোসাইন, মো. শাহ জালাল মিয়া, কামরুল ইসলাম পাপ্পু, মাসুম মাহমুদ, ফাহাদুল ইসলাম, ময়নাল হোসাইন, কে এম রাজু, আকতার হোসেন, এম মোক্তার, জসিমউদ্দিন রাজিবসহ সোনারগাঁ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদ বৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছেন।

সভায় বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০