জুলিয়া জাহান
৬ আগস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুবর্নচরে বহিষ্কৃত প্রধান শিক্ষকের হাতে স্কুল সভাপতি লাঞ্ছিত

প্রধান শিক্ষকের হাতে স্কুল সভাপতি লাঞ্ছিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বুধবার (৬ ই আগষ্ট) থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের বহিষ্কৃত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের হাতে অত্র প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি রহিম উল্যাহ (রহমত) লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনা সুত্রে জানা যায় গত ৮ই অক্টোবর ২০২৪ তারিখে থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক খোদেজা আক্তার শিখা’র মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান খোদেজা আক্তার শিখা’র গায়ে হাত তোলে এবং মাটিতে পেলে লাথি দেয়। ঘটনা জানাজানি হলে তৎকালীন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে সাময়িক বহিষ্কার করে। এ ঘটনায় বাদী হয়ে খোদেজা আক্তার শিখা আদালতে একটি মামলা দায়ের করেন।

আজ (বুধবার) সাময়িক বহিষ্কারাদেশ তুলে নিলে বহিষ্কৃত প্রধান শিক্ষক আব্দুল মান্নান অত্র প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি রহিম উল্যাহ (রহমত) এর উপস্থিতিতে স্কুলে পুনরায় যোগদান করতে যান। সেখানে এক পর্যায়ে আবদুল মান্নান সভাপতিকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এবং গায়ে হাত তোলার চেষ্টা করে বলে জানা যায়। পরবর্তীতে স্কুলের অন্যান্য শিক্ষক ও স্টাফরা এগিয়ে আসেন এবং তাদের দু’জনকে আলাদা করে দেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি রহিম উল্যাহ (রহমত) বলেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান খুবই খারাপ প্রকৃতির লোক এবং শিক্ষক জাতির কলংক। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় সকল শিক্ষকের সাথে দ্বন্দ্ব, মারামারি ঘটনা ঘটেছে। গতবছর মহিলা প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর আজকে পুনরায় যোগদানের দিন আমাকে লাঞ্ছিত করেছে। এমতাবস্থায় তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলার জন্য বহিষ্কৃত ও অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০