জুলিয়া জাহান
৩ আগস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের শুল্কছাড়, বিপাকে পড়তে পারে স্থানীয় শিল্প

ড. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশি পণ্যে শুল্কহার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। এতে রপ্তানিকারকরা স্বস্তি পেলেও দেশীয় শিল্পের ওপর এর অভিঘাত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এই ছাড় শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক সমঝোতার ফল। যেমন—যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা, গম, তুলা ও সয়াবিন আমদানি এসব চুক্তির অন্তর্ভুক্ত। কিন্তু এসব চুক্তি কেমনভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে আছে ধোঁয়াশা।

ড. মোস্তাফিজ বলেন, এই শুল্কছাড়ের ফলে পোশাক খাত উপকৃত হলেও আমদানি প্রতিস্থাপক স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে কম শুল্কে পণ্য আসলে তা স্থানীয় উৎপাদনে চাপ তৈরি করবে। তুলা ও গম আমদানির খরচও বাড়বে, যার প্রভাব পড়বে ভোক্তার ওপর।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তে স্বচ্ছতা, রাজনৈতিক ঐকমত্য ও দীর্ঘমেয়াদি কৌশল অত্যন্ত জরুরি। পাশাপাশি, ব্যবসায়ী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে যথাযথ সমন্বয় না থাকায় বেসরকারি খাতও অন্ধকারে রয়েছে।

তাঁর মতে, শুল্কছাড়ের সুফল পেতে শুধু শুল্ক নয়, উৎপাদন খরচ ও দক্ষতা কমানো জরুরি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অ-শুল্ক বাধা যেমন মেধাস্বত্ব আইন, ওয়ান স্টপ সার্ভিসসহ কাঠামোগত উন্নয়ন বাস্তবায়নের ওপরও জোর দিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০