জুলিয়া জাহান
১ আগস্ট ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে দেশীয় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে নিম, জাম, বেল ও কাঁঠাল সহ চার প্রকারের একটি করে মোট চারটি চারা প্রদান করা হয়।

অন্যদিকে, ১২৫ জন কৃষকের মাঝে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫টি করে আমের চারা প্রদান করা হয়।

এ সময় সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভূমি অফিসার এন এম ইশফাকুল কবীর , উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান,কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইসরাত জাহান লিমা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোফাজুল হক, স্থানীয় কৃষি সংগঠন “পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন।

উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান বলেন, “এই চারা বিতরণের উদ্দেশ্য শুধু ফল উৎপাদন নয়, বরং পরিবেশ রক্ষা ও ছায়া সৃষ্টির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা।” তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কৃষি প্রণোদনা কর্মসূচি চালু থাকবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষক ও শিক্ষার্থীরা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজায়ন ও কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১০

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১১

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১২

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৩

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৪

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৫

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৬

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৭

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৯

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

২০