বার্তা বিভাগ
৩১ জুলাই ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদহার কমাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, শর্ত দিলেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বর্তমানে রেপো রেট ১০ শতাংশে থাকলেও ভবিষ্যতে সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে। তবে এজন্য মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামা জরুরি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতি সাড়ে ৮ শতাংশে নেমেছে। তবে আমরা লক্ষ্য করছি ৩ শতাংশের মতো সহনীয় স্তরে নিয়ে আসা।’ তিনি জানান, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলেই পলিসি রেট কমানোর বাস্তব সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাহিদা ও সরবরাহ— দুই দিক থেকেই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে ব্যাংক সুদহার বাড়িয়ে ঋণ সংকোচন এবং বাজেট সংকোচন করা হয়েছে। একইসঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ খাতের আমদানিতে ডলার জোগান অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।

ট্রেজারি বিল ও বন্ডের সুদহার ইতোমধ্যে ১২ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে এসেছে। ওভারনাইট রেটও কমিয়ে ৮ শতাংশে আনা হয়েছে, যাতে ব্যাংকগুলো কেবল বাংলাদেশ ব্যাংকে টাকা রেখে লাভ না করতে পারে— বরং অর্থনীতিতে বিনিয়োগ করে।

সবশেষে গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি আমরা এমন কৌশলে এগোচ্ছি, যাতে অর্থনীতির গতি বজায় থাকে, আবার মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০