জুলিয়া জাহান
৩১ জুলাই ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পূর্বাচল দুর্নীতি: শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে বিচার শুরু

শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে বিচার শুরু

ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশেষ জজ আদালত-৪ ও ৫–এর বিচারক মো. রবিউল আলম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পৃথক পৃথক আদেশে এই নির্দেশ দেন।

শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব, আজমিনা সিদ্দিক ও টিউলিপ সিদ্দিকসহ মোট ২৫ জন আসামি বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১৩ আগস্ট।

দুদক জানায়, তারা পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক জোনে ২০৩ নম্বর সড়কের পাশে ছয়টি প্লট বরাদ্দ পান। শেখ হাসিনা, জয়, পুতুল, রেহানা ও তার ছেলে-মেয়েদের নামে ২০২২ সালের বরাদ্দপত্রে স্বাক্ষর করে রাজউক।

তদন্তে দেখা গেছে, তারা কেউই প্লট বরাদ্দের যোগ্য ছিলেন না। অথচ ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা করে প্লট নিয়েছেন। অভিযোগে বলা হয়, দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী এ বরাদ্দ জালিয়াতি ও দুর্নীতির শামিল।

২০২৪ সালের ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক, জানুয়ারিতে একে একে ছয়টি মামলা করা হয়, যার প্রতিটিতেই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০