জুলিয়া জাহান
২৮ জুলাই ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড

স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার ঘটনায় মো. কাউসার ফকির (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

একই সঙ্গে আদালত আসামীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক মো. কাউসার ফকির হলেন বরগুনা জেলার পাথরঘাটা এলাকার সারোয়ার ফকিরের ছেলে।

ঘটনার সময়ে তিনি কাঁচপুর এলাকার খায়রুল বাশারের বাড়িতে ভাড়া থাকতেন। সেইসঙ্গে কাঁচপুর বিসিক শিল্পনগরীর মার্করি ফ্যাশন লিমিটেডের কর্মচারী ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, কাউসার মিয়া তার স্ত্রী শারমিন আক্তার লাভলীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি তার শাশুড়ি রাশিদা বেগম ছেলে ইমদাদুল হককে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের খাবার শেষে ইমদাদুল হক বাসা থেকে বের হয়ে কাঁচপুরে বেড়াতে যায়। এসময় কিছু বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রাশিদা বেগম মেয়ের পক্ষ নিয়ে প্রতিবাদ করায় সন্ধ্যা ৬টার দিকে কাউসার ঘরের দরজা-জানালা বন্ধ করে প্রথমে লাভলীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। মেয়েকে কোপাতে দেখে রাশিদা বেগম প্রতিরোধের চেষ্টা করলে কাউসার তাকেও কোপানো শুরু করেন। দায়ের কোপে ঘটনাস্থলেই দুইজন মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় ইমদাদুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আদালত বিচারকি কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০