
সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভিতরেই আরেকটা সরকার কাজ করছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, সরকার বলতে যাদের দেখি, তাদের ভেতরেও আরেকটি নীরব সরকার সক্রিয়।
‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’ শীর্ষক বৈঠকে দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। গরিব, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠী আরও বেশি বিপন্ন বোধ করছে, অথচ সরকারের অবস্থান স্পষ্ট নয়।
ভবিষ্যৎ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আপস ও সিট ভাগাভাগির বাইরে সত্যিকারের নির্বাচন করতে হলে সেনাবাহিনীর সক্রিয় ও সরাসরি অংশগ্রহণ জরুরি। প্রশাসনিক ক্ষমতা ও প্রচলিত আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তা সম্ভব নয়।
তিনি আরও বলেন, এখন প্রধান উপদেষ্টার উচিত জাতির উদ্দেশে ভাষণ দিয়ে স্পষ্ট করে বলা— এই সরকার কোন কোন সংস্কার সমাপ্ত করবে এবং কীভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করবে।
বৈঠকে অংশ নেন ফরহাদ মজহার, হোসেন জিল্লুর রহমান, আনু মুহাম্মদ, সারা হোসেন, আলতাফ পারভেজসহ আরও অনেকে। শুরুতেই মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মন্তব্য করুন