জুলিয়া জাহান
২৩ জুলাই ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাইলস্টোন কলেজে নিহতদের স্মরণে ববি শিবিরের দোয়া মাহফিল

ববি শিবিরের দোয়া মাহফিল

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবির।

২২ জুলাই, মঙ্গলবার এশার নামাজের পরে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিশেষ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।

বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আমানুল ইসলাম বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করছি।”

তিনি বলেন, “যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ট্রেনিংয়ের জন্য উপযুক্ত ছিল না। এমন ঝুঁকিপূর্ণ অব্যবস্থাপনাকে আর চলতে দেওয়া যায় না। রাষ্ট্রের প্রতিটি ইনস্টিটিউশনকে দুর্নীতিমুক্ত করে আরও শক্তিশালী ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস ও উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রশিক্ষণ আধুনিক বিশ্বের মতো হওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোতে যেভাবে দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি হ্রাস করে উদ্ধার তৎপরতা পরিচালিত হয়, তেমন প্রযুক্তি ও দক্ষতা বাংলাদেশেও যুক্ত করা সময়ের দাবি।”

উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ৩১ জন নিহত হন এবং আহত হন ১৭১ জন। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০