
শহীদ আসিফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্নার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও মোনাজাত করলেন, দেবহাটা উপজেলা বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দেবহাটা উপজেলা ছাএ দলের নেতৃবৃন্দরা।
১৮ জুলাই শুক্রবার তার প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সকালে দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিফের বাড়িতে যেয়ে তার কবর জিয়ারত করে মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, হাসান সরাফী, মাসুম বিল্লাহ ও বিএনপি নেতা সহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য সচিব আব্দুল্লাহ, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান,জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক পলাশ,শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম,দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফিরোজ হোসেন তুহিন,দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুবেল, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক,সখিপুর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রন্টি দেবহাটা কালেজ ছাত্রদলের সভাপতি হজরত আলী বিটু,সখিপুর ইউনিয়ন তাঁতিদের আহ্বায়ক মোঃ ইউসুফ আলী,সখিপুর ইউনিয়ন তাঁতি দলের সদস্য সচিব মোঃ রাকিব হাসান রনি,
নওয়াপাড়া ইউনিয়ন তাঁতিদের আহ্বায়ক কাজী আব্দুল মালিক নওয়াপাড়া ইউনিয়ন তাঁতি দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,রবিউল শাহিন,শামিম, তানজিলা মতিন, আকাশ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, আসিফ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, তাকে শ্রদ্ধা জানাতে ও তার পরিবারের পাশে থাকতে আমাদের নৈতিক দায়বদ্ধতা থেকে আমরা এখানে এসেছি। আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন এবং তাকে জান্নাত দান করেন।
জুজা
মন্তব্য করুন