জুলিয়া জাহান
১৮ জুলাই ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ আসিফকে শ্রদ্ধা, কবর জিয়ারত করলো দেবহাটা প্রশাসন

কবর জিয়ারত করলো দেবহাটা প্রশাসন

কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া শহীদ আসিফ হাসানের প্রথম শাহাদাত বার্ষিকী আজ শুক্রবার (১৮ জুলাই)। দিবসটি উপলক্ষে তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরে গিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেছেন দেবহাটা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

সকালেই উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া শহীদ আসিফের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তার কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদের স্মৃতির প্রতি।

উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন— “আমরা সবসময় আসিফের পরিবারের খোঁজখবর রাখি। আগামী দিনগুলোতেও উপজেলা প্রশাসন সুখে-দুঃখে তাদের পাশে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন—

  • শহীদ আসিফের বাবা মাহমুদ আলম

  • যমজ ভাই রাকিব হোসেন

  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ

  • উপজেলা আইসিটি অফিসার ইমরান হোসেন

  • নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন

শহীদ আসিফ ছিলেন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে তিনি শহীদ হন।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০