
গতকাল বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। সভাপতিত্ব করেন থানা আমীর আলী আক্কাস।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জব্বার বলেন, “গাছ শুধু রোপণ করলেই হবে না, এটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে।” তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল বাতাস ও সুস্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যেকেরই দায়িত্ব বছরে অন্তত দুইটি গাছ রোপণ ও লালন করা। পাশাপাশি তিনি অতীত দমন-পীড়নের স্মৃতিচারণা করে বলেন, “গত জুলাইয়ে আমরা গুলি, গ্রেনেড ও হেলিকপ্টার হামলার মুখে ছিলাম। আজ এই শান্তিপূর্ণ পরিবেশ আল্লাহর রহমত। এখন প্রয়োজন দেশের নেতৃত্বে পরিবর্তন এনে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়া।”
তিনি বলেন, জামায়াত লোক দেখানো কাজ করে না। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। তাই সবাইকে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মাওলানা হাবিবুল্লাহ, সেক্রেটারি শহিদুল ইসলাম ও উত্তর থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপন প্রমুখ।
জুজা
মন্তব্য করুন