জুলিয়া জাহান
১৩ জুলাই ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালতে আত্মসমর্পণ, জামিনে মুক্ত অপু বিশ্বাস

জামিনে মুক্ত অপু বিশ্বাস

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারায় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত জামিন মঞ্জুর করেন। শুনানিতে অপু বিশ্বাস স্বশরীরে হাজির ছিলেন এবং তার পক্ষে আইনজীবী আবুল বাশার কামরুল জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করলেও শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয়।

এর আগে গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন অপু। পরে জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিল করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলন চলাকালে এনামুল হক নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি অভিযোগ করেন, ওই হামলার সঙ্গে শেখ হাসিনাসহ ২৮৩ জন, এবং আরও ৩-৪ শত অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত।

এ মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেছেন এবং সরকারি দমন-পীড়নের অর্থ জোগান দিয়েছেন।

এর আগে, একই মামলায় গত ১৮ মে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় এবং একদিন পর জামিনে মুক্তি পান তিনি।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০