জুলিয়া জাহান
১০ জুলাই ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরু

শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরু

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে—সাবেক আইজিপি মামুন আদালতে দোষ স্বীকার করেছেন এবং নিজেকে রাজসাক্ষী হিসেবে উপস্থাপন করার আগ্রহ প্রকাশ করেছেন।

আদালতে তিনি বলেন, “আমি স্বেচ্ছায় সত্য প্রকাশে আগ্রহী। যেসব ভয়াবহ ঘটনা ঘটেছে, তার বিস্তারিত তুলে ধরতে চাই এবং আদালতকে সহায়তা করতে চাই।”

আইনজীবীদের মতে, স্বীকারোক্তি প্রদানকারী আসামিকে সাধারণত রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। ফলে মামুনের স্বীকারোক্তি মামলার গতিপথে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

চিফ প্রসিকিউটর অভিযোগ গঠনের শুনানিতে বলেন, আন্দোলন দমনে তৎকালীন সরকারের বাহিনী এবং দলীয় ক্যাডাররা যৌথভাবে ব্যাপক সহিংসতা চালায়। চিকিৎসা বাধাগ্রস্ত করতে অ্যাম্বুলেন্স আটকে দেওয়া, হাসপাতাল অবরুদ্ধ করা, এমনকি মেডিকেল কর্মীদের ভয় দেখানো এবং রোগীদের গ্রেপ্তার করার মতো কাজও করা হয়।

তিনি আরও বলেন, “৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় দিন। শেখ হাসিনার শাসনের পতনের মুহূর্তে জনতার বিপ্লব ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ বর্বরতার আশ্রয় নেয়।”

এই মামলায় বিচার শুরু হওয়ায় দেশ-বিদেশে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০