জুলিয়া জাহান
৯ জুলাই ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ার প্রতিবাদ

শীর্ষ সন্ত্রাসী আনিসুল ইসলাম চৌধুরী তুষারের জামিন ও প্রেসক্লাব থেকে আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৯ জুলাই) বিকেলে স্থানীয় কার্যালয়ে লিখিত বক্তব্যে পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি শামায়েল রহমান বলেন, গত ৭ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত তুষারকে মৌলভীবাজার কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। অথচ তার জামিনের প্রতিবাদে কোনো গণমাধ্যম সাড়া দেয়নি। বরং আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোসর কিছু সাংবাদিক সেই খবর চেপে যায় এবং উল্টো আন্দোলনকারীদের হেয়প্রতিপন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়। এই পরিস্থিতিতে তারা প্রতীকীভাবে মৌলভীবাজার প্রেসক্লাবে তালা লাগিয়ে প্রতিবাদ জানায় এবং তালার চাবি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে প্রেসক্লাব থেকে পক্ষপাতদুষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদসহ আওয়ামীঘনিষ্ঠ ব্যক্তিদের অপসারণ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

তারা জানান, পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও পরে কিছু কথিত সাংবাদিক ও অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে প্রেসক্লাবের তালা ভেঙে ফের দখল নেয়া হয়। আন্দোলনকারীদের দাবি, নিয়ামুল হক ও সংশ্লিষ্টরা ‘মামলা বাণিজ্য’ এবং আওয়ামী দোসরদের পক্ষ নিয়ে প্রেসক্লাবকে আবারও দলীয়করণে ব্যবহার করছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, তারা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন আরও জোরদার হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন তানজিয়া শিশির, জাবেদ রহমান, রাব্বি মিয়া, শাহ মিছবাহ, রুহুল আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১০

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১১

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১২

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৩

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৪

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৫

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৬

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৭

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৯

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

২০