জুলিয়া জাহান
২ জুলাই ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরো চারটি হত্যা মামলা দায়ের

শেখ হাসিনার বিরুদ্ধে আরো চারটি হত্যা মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে নির্বিচারে হামলা চালিয়ে হত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করা হয়েছে।

গত ২৭ ও ৩০শে জুন সিদ্ধিরগঞ্জ থানায় মামলাগুলো দায়ের করা হয়েছে। এতে বাদী হয়েছেন মো. সিরাজুল ইসলাম (৫৮), মুনজিল হোসেন (৫০), মো. আল আমিন (২৩) এবং মো. ওয়াজেদ আলী (৪০)।

মামলার এজাহার থেকে জানা গেছে, মো. আল আমিন বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও (নাসিক) ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এই মামলায় অজ্ঞাত রয়েছেন:৬০-৭০ জন।

মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ:৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) এবং শাহজালাল বাদল (৪২)। মামলাটি অজ্ঞাত হিসেবে রয়েছে ১০০-১৫০ জন।

মুনজিল হোসেনের বাদী হওয়া মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অজ্ঞাত ৭০-৮০ জন আসামি।

ওয়াজেদ আলীর দায়ের করা মামলায়: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও (নাসিক) ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এই মামলায় অজ্ঞাত রয়েছেন:৬০-৭০ জন।

মামলার এজাহারগুলোতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ছাত্র-জনতা কোটা বিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন বৃষ্টি হার্ডওয়ার দোকানের সামনে ছাত্র জনতা আন্দোলন করাকালীন সময়ে বাদী মুনজিল হোসেনের ছেলে মো. সুজন খান (২৯) সেখানে উপস্থিত ছিলেন। সেদিন এই মামলার অজ্ঞাতনামা আসামিরা ঘটনাস্থলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিম সুজন খানের নাভির নিচে কোমড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে।

পরদিন ২০ জুলাই বিকেল ৪ টার সময়ে বাদী সিরাজুল ইসলামের ছোট ভাই আলাউদ্দিন (৩৬) আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। ওইদিন বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানিনগর অংশে বিক্ষোভ চালিয়ে গেলে তাদের দমাতে শামীম ওসমানের নেতৃত্বে অন্যান্য আসামিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। তখন ভিকটিম আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
২০ জুলাই একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে বাদী আল আমিনের ছোট ভাই ভিকটিম আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধের দুদিন পর ডাচ্ বাংলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।
একইদিন মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংক ভবনের সামনে মামলার বাদী ওয়াজেদ আলীর ছোট ভাই ভিকটিম আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ২৭ জুন একটি আর বাকি ৩টি মামলা ৩০ জুন রুজু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১০

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১১

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১২

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৩

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৪

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৫

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৬

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৭

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৯

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

২০