জুলিয়া জাহান
৩০ জুন ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর উত্তর বালাআটা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

এ হামলায় উত্তর বালাআটা এলাকার বাসিন্দা নাজমুল মিয়া (৪৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) আহত হয়। জসিম ও জহুরুলের নেতৃত্বে এ হামলা চালানো হয়। ভুক্তভোগী নাজমুল মিয়া গাইবান্ধা সদর থানায় লিখিত এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন।

‎‎অভিযোগে সুত্রে জানা যায়, ১২ বছর আগে কবলা দলিল মূলে উক্ত জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। জমিটি জোরপূর্বক দখলে নিতে দীর্ঘদিন ধরেই আমাদের ওপর নানাভাবে হয়রানি করে আসছে ঐ এলাকার আব্দুল রশিদের ছেলে জসিম মিয়া ও জহুরুল ইসলাম।

‎অভিযোগে আরও বলা হয়, পরিকল্পিতভাবে জহুরুল, জসিম, রানা, মঞ্জু, আব্দুর রশিদ মন্টুসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। তারা ঘরের চারপাশে অনধিকার প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। বাধা দিলে অভিযুক্তরা নাজমুল ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ে জসিম ধারালো অস্ত্র দিয়ে নাজমুলের মাথায় আঘাত করতে গেলে তিনি বাঁ হাত দিয়ে ঠেকান। এতে তাঁর হাতের কনুই ও কবজির মাঝখানে গভীর জখম হয় এবং হাড় ভেঙে যায়। ‎পরে নাজমুল মিয়াকে মাটিতে ফেলে তার বুক ও পিঠে লাথি মারা হয়। অভিযুক্ত রানা মিয়া দুই হাত দিয়ে ।

‎‎পরবর্তীতে ওই ঘটনাস্থলে জহুরুল গঙ্গরা নাজমুলের বাড়িতে হামলা চালায় এবং সেখানে চারটা বাঁশের ঝোপে ১২০০ থেকে ১৪০০ বাঁশ কেটে নিয়ে যায়, এ বিষয়ে এএসআই ওমর ফারুকের সাথে সাংবাদিকদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, থানায় বসে মীমাংসা করে দিয়েছি যদি এটা করে থাকে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

‎‎এ বিষয়ে গাইবান্ধা সদর থানার দায়িত্বরত এএসআই ওমর ফারুক বলেন, “ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে উভয় পক্ষকে থানায় ডেকে প্রাথমিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে। অভিযোগে যেসব ব্যক্তি অভিযুক্ত, তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০