জুলিয়া জাহান
২৮ জুন ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিনেমা দেখতে গিয়ে দুর্ঘটনা: তেলেঙ্গানায় হলের ছাদ ভেঙে আহত দর্শক

সিনেমা দেখতে গিয়ে দুর্ঘটনা

তেলেঙ্গানার মেহবুবাবাদের এশিয়ান মুকুন্দা থিয়েটারে সিনেমা চলাকালেই ভেঙে পড়ে সিলিং। বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ‘কুবেরা’ সিনেমার প্রদর্শনের সময় ঘটে এই ঘটনা। আহত হন অন্তত দুজন দর্শক।

‘কুবেরা’ সিনেমায় অভিনয় করেছেন ধনুশ, রাশমিকা মান্দানা, নাগার্জুনা ও জিম। এটি পরিচালনা করেছেন শেখর কাম্মুলা।

ঘটনার ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, ছাদ ধসে পড়ার সঙ্গে সঙ্গে দর্শকেরা আতঙ্কে ছোটাছুটি করছেন। দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় গণমাধ্যম এম৯নিউজ জানায়, দর্শকদের সঙ্গে থিয়েটার ম্যানেজমেন্টের ধস্তাধস্তিও হয়। তবে মেহবুবাবাদ পুলিশ জানিয়েছে, আহত দর্শকরা ম্যানেজমেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছায়, ফলে কোনো মামলা হয়নি।

ঘটনাটি তেলেগু রাজ্যের সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোর দুরবস্থার প্রতিফলন বলেই মনে করছেন অনেকে। এক নেটিজেন এক্সে লেখেন— “আজ মুকুন্দা, কাল হয়তো গুন্টুরের নাজ থিয়েটারের ছাদও ভেঙে পড়বে!”

উল্লেখ্য, ‘কুবেরা’ সিনেমাটি ইতোমধ্যে ভারতের বক্স অফিসে ৬৭ কোটি এবং বিশ্বজুড়ে ৮১ কোটি রুপি আয় করেছে। সিনেমায় ধনুশ অভিনয় করছেন এক ভিক্ষুক চরিত্রে, আর নাগার্জুনা একজন সাবেক সিবিআই অফিসার হিসেবে। রাশমিকা ও জিম যথাক্রমে অভিনয় করছেন সামিরা ও নীরজ নামে গুরুত্বপূর্ণ চরিত্রে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০