জুলিয়া জাহান
২৩ জুন ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষি প্রযুক্তিতে যান্ত্রিকীকরণ ও টেকসই উৎপাদনে গুরুত্বারোপ: কৃষিবিদ আইউব মাহমুদ

কৃষি প্রযুক্তিতে যান্ত্রিকীকরণ ও টেকসই উৎপাদন

আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, যান্ত্রিকীকরণ এবং টেকসই উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। সোমবার কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ‘পার্টনার কংগ্রেস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়ন। স্মার্ট কৃষক, স্মার্ট কৃষি ও স্মার্ট উন্নয়ন—এই তিনটি স্তম্ভে দাঁড়িয়ে কৃষিতে বিপ্লব ঘটাতে হবে।”

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত এই দিনব্যাপী কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়। সঞ্চালনায় ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান। বিশেষ অতিথি ছিলেন পার্টনার কংগ্রেসের কুমিল্লা অঞ্চলের সিনিয়র কর্মকর্তা সারোয়ার জামান।

অনুষ্ঠানে কৃষক এমদাদুল হক, ওসমান সরকার ও কৃষাণী নূরজাহান বেগম বক্তব্য রাখেন। কর্মশালায় ৩৫ জন কৃষক ও ৩৫ জন কৃষাণীসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কৃষিতে প্যাকেজ প্রযুক্তির ব্যবহার, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় কৃষি, পুষ্টি এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

দিন শেষে অংশগ্রহণকারীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০