জুলিয়া জাহান
১৯ জুন ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১১ মাসে রাজস্ব ঘাটতি ৬৬ হাজার কোটি টাকা

১১ মাসে রাজস্ব ঘাটতি ৬৬ হাজার কোটি টাকা

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার ৬৭৮ কোটি টাকা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরের মে পর্যন্ত রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৯৪ হাজার ৪৬০ কোটি টাকা। আর আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা।

যদিও আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ, তবে লক্ষ্যমাত্রা অর্জনের হার মাত্র ৮৩ দশমিক ১০ শতাংশ।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “অর্থবছরের বাকি সময়ে আমাদের লক্ষ্য হবে যতটা সম্ভব বেশি রাজস্ব আদায় করা। এজন্য বকেয়া আদায়ে বিশেষ উদ্যোগ নিতে হবে এবং গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করতে হবে।”

তিনি কমিশনারদের তাদের অধিক্ষেত্রে রাজস্ব আদায়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতেও বলেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা অর্থবছরের শেষ পর্যন্ত রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০