
রোজ রবিবার ১৬ জুন ২০২৫। ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শেখার সময় এক শিক্ষার্থী পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় খোঁজ না মেলায় কলেজজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়। পরে বহু চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মৃত ঘোষণা করা হয় তাকে।
ইডেন মহিলা কলেজ পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থীর নাম সানিজিদা আক্তার (১৮)। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাসা পুরান ঢাকার চকবাজার এলাকায়। টিউশনি পড়ে ইডেন মহিলা কলেজের ফিন্যান্স বিভাগের ছাত্রী মোহনা ইসলামের সাথে সে এসোছিলো ইডেন ক্যাম্পাসে।
এ নিয়ে জানতে ইডেন মহিলা কলেজ প্রিন্সিপাল ড. শামসুন নাহার কে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি।
এই হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন ইডেন কলেজের সকল সাধারণ শিক্ষার্থীরা।
মন্তব্য করুন