জুলিয়া জাহান
১৬ জুন ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনবিআরের ভার্চ্যুয়াল সভায় ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘ইলন মাস্ক’

এনবিআরের ভার্চ্যুয়াল সভায় ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘ইলন মাস্ক’!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের আয়োজিত একটি গুরুত্বপূর্ণ ভার্চ্যুয়াল সভায় ঘটে গেছে অদ্ভুত ঘটনা। রাজস্ব আদায়–সংক্রান্ত পর্যালোচনা সভায় অংশ নেয় ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘ইলন মাস্ক’, ‘মায়ের দোয়া স্যানিটারি’ এবং ‘তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি’র মতো নামধারী আইডি! এমনকি অংশগ্রহণকারীদের তালিকায় ছিল ‘আইফোন’, ‘স্যামসাং’ ও ‘২০২৫’ নামের একাধিক আইডিও।

গতকাল রোববার (১৫ জুন) এনবিআর ভবনের সম্মেলনকক্ষে চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। সশরীরে অংশ নেন এনবিআরের সদস্য, মহাপরিচালক ও কর কমিশনাররা। পাশাপাশি দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে (জুম) যুক্ত হন।

সভায় অংশ নেন প্রায় চার শতাধিক কর্মকর্তা। কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী ছিলেন বেনামী বা অদ্ভুত নামধারী আইডিতে। এনবিআর কর্মকর্তারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন—কীভাবে যাচাই-বাছাই না করে এসব অপ্রাসঙ্গিক আইডিকে সভায় অংশ নিতে দেওয়া হলো?

অনেকে ধারণা করছেন, এনবিআরের অভ্যন্তরীণ অসন্তোষ ও আন্দোলনের প্রেক্ষাপটে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ছদ্মনামে যোগ দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, শুধুমাত্র সংখ্যাবৃদ্ধির জন্য ‘বট’ আইডি ব্যবহার করা হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, সভার আগে ৪ জুন আয়োজিত এই বৈঠকের নোটিশ জারি করে এনবিআর। তাতে রাজস্ব আহরণে কৌশল নির্ধারণ এবং মে মাস পর্যন্ত আদায় পরিস্থিতি নিয়ে পর্যালোচনার কথা বলা হয়। কিন্তু আয়োজনে অংশগ্রহণকারীদের পরিচয় যাচাইয়ে শিথিলতা থাকায় দেখা দেয় হাস্যকর এই অবস্থা।

এদিকে এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরের মে পর্যন্ত (১১ মাসে) আয়কর বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৯ হাজার ৮০৫ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার ১৯৬ কোটি টাকা—যার ঘাটতি ৩৪ হাজার ৬০৯ কোটি টাকা। এমন অবস্থায় রাজস্ব আদায় নিয়ে আলোচনা সভার গুরুত্ব যেমন ছিল, তেমনি বেনামী অংশগ্রহণকারীদের উপস্থিতি প্রশাসনিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০