
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর ২৪ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি রাসেল মাহমুদ এর উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের দুইদুইবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। বৈরি আবহাওয়া উপেক্ষা করে ও প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়াতে ছেলে রেদওয়ান রহমান রিকু কে সাথে নিয়ে মিলাদে বিভিন্ন ইউনিয়ন সহ সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি নেতা কর্মীদের দোয়া আয়োজনে অংশ গ্রহন করেন।দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ,২৪ নং বিএনপি নেতা ওয়াসিম সহ বিএনপি অংগসংগঠনের নেতা কর্মী।
দোয়া শেষে নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমল মতি শিশুদের মাঝে আতাউর রহমান মুকুল খাবার বিতরণ করেন।
মন্তব্য করুন