জুলিয়া জাহান
২৯ মে ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কলিমুদ্দিন (৩৩) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন সাখাওয়াত(৩২) নামের যুবদলের আরেক কর্মী।

বুধবার (২৯ শে মে) রাত ১১ টায় উপজেলার বড় দারোগারহাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কলিম সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর এলাকার মৃত আবু নাসেরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সহস্রধারা ঝর্ণার ইজারা ও আশেপাশের কয়েকটি বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষে কলিম উদ্দিন ও শাখাওয়াত নামের দুইজন গুরুতর আহত হলে । তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, দুই গ্রুপের মধ্যে আগে থেকে ব্যবসায়িক বিরোধ চলছিল। গতকাল বুধবার রাতে সহস্র ধারা ঝরনার টেন্ডারসহ ব্যবসায়িক বিরোধের জেরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলিম উদ্দিন নিহত হন। আহত হন শাখাওয়াত নামের এক কর্মী। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১০

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১১

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১২

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৩

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৪

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৫

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৬

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৭

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৮

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৯

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

২০