গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও জাতীয় কল্যাণে ভূমিকা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টায় সুন্দরগঞ্জ উপজেলা সাংবাদিক প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক মো: বুলু সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো: নুরুন্নবী প্রামাণিক সাজু।
বক্তারা বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ। তারা সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরে জনগণকে সচেতন করেন।” তারা আরও বলেন, “দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে একটি কল্যাণময় বাংলাদেশ গঠনে অবদান রাখতে হবে।”
সভায় সুন্দরগঞ্জ উপজেলার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তাঁরা পেশাগত দায়িত্ব পালনে সাহস, সততা এবং অঙ্গীকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মন্তব্য করুন