জুলিয়া জাহান
১১ মে ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় আ’ লীগ নেত্রী রওশন আরার বিরুদ্ধে ‘গুমের’ অভিযোগে মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগ নেত্রী রওশন আরার বিরুদ্ধে নিজ ছেলেকে গুমের নাটক সাজিয়ে এলাকাবাসীর ২০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

রবিবার (১১ মে) সকালে ফুলছড়ির বালাসি পাকার মাথায় প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রচণ্ড রোদের মধ্যেও কাইয়ারহাট ও আশপাশের বিভিন্ন গ্রামের নারী-শিশুসহ স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউপির সাবেক সদস্য রোকেয়া বেগম, ভুক্তভোগী মশিউর রহমান, মোতালেব সরকার, গোলাম কিবরিয়া সবুজ, মনছুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নেত্রী রওশন আরা নিজের স্বার্থ হাসিল করতে তার ছেলে রুহুল আমিন শাপলাকে আত্মীয় বা অন্য কোথাও লুকিয়ে রেখে পরিকল্পিতভাবে গুমের নাটক সাজিয়ে ২০ জন নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা রওশন আরার গ্রেপ্তার ও শাপলাকে উদ্ধারের দাবি জানান।

ভুক্তভোগী মশিউর রহমান ও আনোয়ার হোসেন বলেন, “নিজের ছেলেকে গুমের নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন রওশন আরা। এই ষড়যন্ত্রের বিচার চাই।”

অভিযুক্ত রওশন আরা মোবাইল ফোনে জানান, “আমার ছেলে গুম হয়েছে, মামলা থেকে বাঁচতেই তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

ফুলছড়ি থানার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, “বিষয়টি তদন্তাধীন রয়েছে, যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধন শেষে গাইবান্ধা-বালাসি সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০