জুলিয়া জাহান
১১ মে ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১০ মে (শনিবার) বালিজুড়ী এফ.এম.এম. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম কবির তালুকদার শামীম।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান (বাইসাইকেল প্রতীক) ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ফায়েজুল ইসলাম লাঞ্জু (চেয়ার প্রতীক) পেয়েছেন ২২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রতন (ছাতা প্রতীক) ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২১৫ ভোট।

বক্তারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১০

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১১

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১২

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৩

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৪

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৫

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৬

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৭

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৯

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

২০