গরমের দিনে ঠাণ্ডা কিছু খেতে কে না চায়! তবে প্রতিদিন দোকানের আইসক্রিম না কিনে, ঘরেই যদি মজাদার আইসক্রিম বানানো যায়—তাহলে তো কথাই নেই। আজ রইল দুটি স্বাস্থ্যকর ও সহজ রেসিপি: ম্যাঙ্গো-কোকোনাট আইসক্রিম এবং কলা-পিনাট বাটার আইসক্রিম।
প্রথমেই ম্যাঙ্গো-কোকোনাট আইসক্রিম। এক কাপ জমাট আমের টুকরো, আধা কাপ নারিকেলের দুধ ও সামান্য লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণটি চাইলেই সঙ্গে সঙ্গে খাওয়া যায়, তবে আইসক্রিমের মতো জমাট খেতে চাইলে ফ্রিজে রেখে দিন ২–৩ ঘণ্টা।
এরপর আসি কলা-পিনাট বাটার আইসক্রিমে। দুইটি পাকা কলা ছোট টুকরো করে ফ্রিজে রেখে দিন ৪ ঘণ্টা। পরে সেগুলো ব্লেন্ড করে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এবার স্কুপ করে ওপরে পিনাট বাটার দিয়ে পরিবেশন করুন। চাইলে আরও জমাট করতে ফ্রিজে রাখতে পারেন কিছুক্ষণ।
দুধে অ্যালার্জি থাকলে বা বাজারের কৃত্রিম উপাদান এড়িয়ে স্বাস্থ্যকর বিকল্প খুঁজলে এই দুটি আইসক্রিম হতে পারে আপনার সেরা সমাধান।
মন্তব্য করুন