বার্তা বিভাগ
২৫ এপ্রিল ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহেরপুরে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মেহেরপুর জেলায় এবারও ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কম খরচে অধিক ফলন এবং অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলায় গত বছরের তুলনায় এ বছর ৫’শ হেক্টর বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। এছাড়া পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে। বিঘাপ্রতি ভুট্টা চাষে ১৫-১৬ হাজার টাকা খরচ করে ৫৫ থেকে ৬০ মণ ভুট্টার ফলন হয়েছে। এতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ হচ্ছে।

মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষ করে বেশি লাভবান হচ্ছেন তারা। এ জন্য অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এখন ভুট্টা কাটা মাড়াইয়ের কাজ চলছে পুরোদমে। ভালো দাম পেয়ে সাধারণ কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের তপন ইসমাম জানান, গত কয়েক বছর ধরে ভুট্টার আবাদ করছি। প্রতি বিঘা জমিতে ৫৫ থেকে ৬০ মণ ফলন হয়ে থাকে। খরচ কম ও লাভজনক হওয়ায় আরো বেশি জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা রয়েছে।

গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের রাজিব হোসেন জানান, প্রতি বিঘা জমিতে ৫৫-৬০ মণ ভুট্টা হয়েছে। প্রতি মণ ভূট্টা (ভেজা) ৯’শ থেকে ৯’শ ২০ টাকা। আর শুকনো ভুট্টা ১ হাজার ৫০ টাকা থেকে ১১’শ ৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যার কারণে আগ্রহ বেড়েছে ভুট্টা চাষে।

একই গ্রামের বিদ্যুৎ হোসেন বলেন, এ বছর আমাদের মাঠে অন্য বছরের চেয়ে ভুট্টার চাষ বেশি হয়েছে। কম খরচ আর বেশি লাভ হওয়ায় দিন দিন এই চাষ বাড়ছে। এছাড়া ভুট্টার দামও ভালো রয়েছে। এমন দাম পেলে ভুট্টা চাষে কৃষকরা আরো আগ্রহী হবে বলে তিনি জানান।

নওপাড়া গ্রামের নয়ন ইসলাম জানান, ভুট্টা ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমণ কম হয়ে থাকে। এছাড়া কীটনাশক, সার ও সেচ তেমন লাগে না। নিড়ানিও কম দিতে হয়। চার থেকে সাড়ে চার মাসে এই ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এলাকার অনেকেই এখন অন্য আবাদ কমিয়ে ভুট্টা চাষে ঝুকেছেন। গত এক সপ্তাহ ধরে পুরোদমে ভুট্টা কাটা-মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, চলতি মৌসুমে জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৪’শ ৫০ হেক্টর জমিতে কিন্তু চাষ হয়েছে ১৭ হাজার ৯’শ ৫০ হেক্টর জমিতে। এছাড়া চলতি মৌসুমে ২ লাখ ২৪ হাজার ৩৭৫ টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার কাঙ্খিত ফলন হয়েছে। ভুট্টার ভালো দাম পেতে কৃষকদের আগ-পিছ করে বিক্রির জন্য পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০