বার্তা বিভাগ
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি এবার ভোট নিয়ে সরব হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।

সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভোট প্রসঙ্গে একটি পোস্ট দেন কুদ্দুস বয়াতি। সেখানে তিনি লেখেন, “গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।” তবে তার এই মন্তব্যে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তার বক্তব্যের পক্ষে মতামত জানাচ্ছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করছেন।

দেশের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে এর আগেও সামাজিক মাধ্যমে সরব হতে দেখা গেছে এই শিল্পীকে। দীর্ঘদিন ধরে লোকসংগীতের মাধ্যমে তিনি গ্রামীণ সংস্কৃতি তুলে ধরছেন এবং সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের প্রচারণামূলক গান “এই দিন, দিন না আরও দিন আছে” গেয়ে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে কোভিড-১৯ মহামারির সময় ব্র্যাকের সচেতনতামূলক গানেও অংশ নেন তিনি। এখন পর্যন্ত তার দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞাপন, নাটক ও প্রামাণ্যচিত্রে অসংখ্য গান পরিবেশন করেছেন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী এখনো লোকসংগীতের ধারাকে জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০