বার্তা বিভাগ
২৭ জানুয়ারি ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আত্মীয়-স্বজনরা ফোন করে বলছে তুই নাকি মৌসুমীকে বিয়ে করেছিস’

কয়েক বছর ধরে চিত্রনায়িকা মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন। মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। অভিনয় থেকে অনেকটাই দূরে থাকলেও সম্প্রতি ‘সুন্দরী পিএস চাই’ নামে একটি টেলিছবিতে অভিনয় করেন মৌসুমী। এতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা হাসান জাহাঙ্গীর।

টেলিছবিটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মৌসুমী নাকি আবার বিয়ে করেছেন—এমন গুজব। বিষয়টি নিয়ে বিব্রত হয়েছেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর দুজনই।

কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান জাহাঙ্গীর বলেন, মৌসুমীকে নিয়ে ছড়ানো এই ধরনের খবর অত্যন্ত অপমানজনক ও দায়িত্বজ্ঞানহীন। তিনি জানান, যেসব পত্রিকা ও ইউটিউব চ্যানেল ভিউয়ের আশায় এই গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাসান জাহাঙ্গীর বলেন, মৌসুমীর মতো একজন শিল্পী একদিনে তৈরি হননি। তার বিকল্প কেউ নেই। শাবানা ম্যাডামের পর ইন্ডাস্ট্রিতে মৌসুমীর অবস্থান অনন্য এবং আল্লাহপ্রদত্ত। এমন একজন গুণী শিল্পীর সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের।

টেলিছবিটির জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রচার হওয়ার পর নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে। একই সঙ্গে দেশের জিটিভিসহ একাধিক চ্যানেলেও এটি প্রচার হয়েছে। নাটকের গল্প দর্শকের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।

মৌসুমী কেন অভিনয়ে ফিরলেন—এ প্রশ্নের জবাবে হাসান জাহাঙ্গীর বলেন, গল্প, টিম ও সহশিল্পীদের ওপর আস্থা রেখেই মৌসুমী এই কাজটি করেছেন। সামনে আরও কয়েকটি কাজে একসঙ্গে দেখা যাবে বলেও জানান তিনি।

গুজব প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট করে বলেন, এআই দিয়ে ছবি বানিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বিষয়টি বন্ধ না হলে তিনি সংবাদ সম্মেলনের পাশাপাশি সাইবার সুরক্ষা আইনে ১০ কোটি টাকার মানহানি মামলা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০