বার্তা বিভাগ
৩ জানুয়ারি ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পূর্বাচলে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উদ্বোধন হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেখ বশির উদ্দিন মেলার সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং বলেন, দেশীয় পণ্যের প্রসার ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক বাণিজ্যমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, এফবিসিসিআইয়ের প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি মেলার উদ্বোধন করা হয়।

এবারের মেলায় বাংলাদেশসহ মোট সাতটি দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিদেশি ১১টি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণ করছে।

পরিবেশ সুরক্ষায় মেলায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে। দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস চালু করা হয়েছে।

১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত এই মেলা ২০২২ সাল থেকে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে আয়োজন করা হচ্ছে। এবার সেখানে পঞ্চমবারের মতো বাণিজ্যমেলা অনুষ্ঠিত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০