আলোচিত-সামালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। এবার তিনি রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন — যা সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
হিরো আলম জানিয়েছেন, সাম্প্রতিক হামলা, মানসিক চাপ এবং পারিবারিক অশান্তির কারণে স্ত্রীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তাই তিনি মৌখিকভাবে রিয়া মনিকে তালাক দিয়েছেন।
তবে তালাকের পর হিরো আলমের ইনবক্সে যেন বিয়ের প্রস্তাবের বন্যা বয়ে যাচ্ছে। তিনি জানান, “রিয়াকে তালাক দেওয়ার পর মেসেঞ্জারে ঢোকা যাচ্ছে না, অনেক মেয়েই বিয়ে করতে চাইছে।”
তবুও হিরো আলম বলেন, “আমি এবার বিয়ে করব ভেবেচিন্তে, আবেগে নয়। চাই সুন্দর পরিবার, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ।”
অন্যদিকে, রিয়া মনির সম্পর্কে তিনি বলেন, “রিয়া মনি পরকীয়া করেছে, এমনকি আমাকে খুন করার চেষ্টা করেছে। তাই তাকে তালাক দিয়েছি। দুধ দিয়ে গোসল করেছি নিজেকে নতুনভাবে শুদ্ধ করার প্রতীক হিসেবে।”
হিরো আলম আরও জানান, তালাকের আইনি কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল, যা তিন মাসের মধ্যে রিয়া মনি হাতে পাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুধে গোসল করা সেই ভিডিও ঘিরে চলছে তুমুল আলোচনা।
মন্তব্য করুন