বার্তা বিভাগ
১৮ অক্টোবর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ে নয় এবার শুধু সন্তানের জন্য মা খুঁজবো: হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানিয়েছেন, এবার আর বিয়ে নয়, শুধু তার তিন সন্তানের জন্য একজন ‘মা’ খুঁজছেন।

হিরো আলম বলেন, “এখন আর বিয়ে করার বয়স নেই। আমি আমার তিন সন্তানকে একা মানুষ করতে পারবো না। তাদের দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আগে দুইটা বিয়ে করেছি—তারা আমাকে ব্যবহার করেছে, মিথ্যা বলেছে। সংসার করার ইচ্ছা তাদের ছিল না, তারা শুধু স্টার হতে চেয়েছে।”

তালাকের পর নতুন করে বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি বিয়ে করতে যাচ্ছি না। বরং এবার দুধ দিয়ে গোসল করবো। নতুন কাজ শুরু করবো।”

এদিকে, রিয়া মনি নিজের ফেসবুক লাইভে হিরো আলমের বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ তোলেন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আর নিতে পারছি না। আলম মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি তাকে বাঁচিয়েছি, কিন্তু এখন সে আমাকে ধ্বংস করতে চাইছে।”

রিয়া আরও বলেন, “আমি ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে আলমকে বিয়ে করেছিলাম। তার সঙ্গে নাটক করিনি, বরং লক্ষ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু সে সুখী থাকতে জানে না।”

হিরো আলমের পক্ষ থেকে এসব অভিযোগের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০