বলিউডের একাধিক সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া। কারণ? সিনেমায় ছিল চুমুর দৃশ্য, আর সেটি নিয়েই তখন ভয় পেতেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম বাজওয়া খোলামেলা ভাবে বলেন —
‘আমি কিছু হিন্দি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ ভাবতাম—আমার দর্শক, বিশেষ করে পাঞ্জাবের মানুষ এটা মেনে নেবে কি না। আমাদের সমাজে পরিবার একসঙ্গে সিনেমা দেখে, তাই ভয় পেতাম—আমার জনপ্রিয়তা বা ভাবমূর্তি নষ্ট হবে কি না।’
তিনি জানান, একসময় সেই ভয় দূর করেন বাবা-মায়ের পরামর্শে।
‘আমি মা-বাবাকে বলেছিলাম, আমি ভয় পাচ্ছি এমন দৃশ্য করতে। তখন তারা বলল—যদি সেটা সিনেমার প্রয়োজনে হয়, তাহলে কোনো সমস্যা নেই। আমি অবাক হয়ে গেলাম! ভাবলাম—আগে কেন তাদের সঙ্গে এই কথা বলিনি!’
সোনম বলেন, ‘আমাদের অনেক ভয় আসলে মনের দেয়াল থেকে তৈরি হয়। সমাজ কী ভাববে—এই চিন্তায় আমরা নিজেরাই নিজেদের পিছিয়ে রাখি।’
এখন তিনি মনে করেন, অভিনয়ের জায়গায় চরিত্রই বড়, ভয় নয়।
নেট দুনিয়ায় সোনমের এই খোলামেলা স্বীকারোক্তি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন