বার্তা বিভাগ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিনামূল্যে নিজ রক্তের গ্রুপ জানলেন তিনশ’ মানুষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় তিন শতাধিক মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি।

ক্যাম্পেইন চলাকালে দেখা যায়- শিশুকিশোর, তরুণতরুণী থেকে শুরু করে বয়স্করাও রক্তের গ্রুপ জানতে পিস ফর পিপল ফাউন্ডেশনের এই আয়োজনে উপস্থিত হয়। পরবর্তী রক্ত পরীক্ষার প্রতিটি ধাপ সম্পন্ন করে আগতদের রক্তের গ্রুপ জানায় ল্যাব টেকনিশিয়ান তানিয়া আক্তার। রক্তের গ্রুপ জানতে আসা মানুষজন আনন্দের কথা জানান। তারা বলেন, রক্তরে গ্রুপ না জানার কারণে নানান সমস্যায় পড়তে হয়। পিস ফর পিপল ফাউন্ডেশনের এই কার্যক্রমের মাধ্যমে রক্তের গ্রুপ জানতে পেরেছে তারা।

পিস ফর পিপল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বলেন, বৃক্ষরোপণ, শিশুদের বিভিন্ন উপকরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। তার ধারাবাহিকতায় এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কার্যক্রম। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে বলে আশাপ্রকাশ করে সংগঠনটির সদস্যরা।

পুরো ক্যাম্পেইন আয়োজনে পিস ফর পিপল ফাউন্ডেশনের সভাপতি তোফায়েল আহমেদ ও জেনারেল সেক্রেটারি মো. আশিকুরের তত্বাবধানে সংগঠনটির ফান্ড রাইজিং সেক্রেটারি মো. আসিফ, সহকারী ফান্ড রাইজিং সেক্রেটারি আব্দুর রহমান, ত্রাণ ও সহায়তা বিষয়ক সেক্রেটারি কামরুল বেপারি, অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন, নির্বাহী সদস্য সরোয়ার হোসেন খান আবির, রাফিদুল ইসলাম তাহসিন, সদস্য কাউসার আহমেদ ইমনসহ অনেকেই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০