জুলিয়া জাহান
৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দরে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক  আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বন্দর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বন্দরের সাবদী বাজার সংলগ্ন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন  সরকার শিপন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)  আনিসুর রহমান আনিস।

সাবদী রক্ষাকালী মন্দিরের সভাপতি লিটন ঘোষের সভাপতিত্ব ও বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা সহ-প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক সম্পাদক অভিরাজ সেন সজল, বন্দর থানা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিনহাজ মিঠু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল প্রধান।

সভায় পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা, আলোকসজ্জা, মণ্ডপ সাজসজ্জা, ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালনের দিকগুলো নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা বলেন, দুর্গা পূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে হবে।

এসময় বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। এছাড়া পূজা উদ্যাপনকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রান্তিক ঘোষাল, সুমিত দাস, পার্থসারথি, অরুণ ঘোষ, দিলীপ দাস, বিক্রম দাসসহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১০

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১১

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১২

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৩

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৪

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৫

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৬

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৭

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৮

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৯

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

২০