
নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল কর্মী সালমান হত্যাকাণ্ডে নতুন মোড়ের সৃষ্টি হয়েছে। মোবাইল ট্যাগের সূত্র ধরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের অভিযান চালিয়ে সোমবার (১৭ আগস্ট) রাতে মামলার আসামি আড়পাড়া গ্রামের রিয়াজ ও গণ্ডব গ্রামের নয়ন কাজী নামে দুইজনকে গ্রেফতার করেছে। তাদেরকে মানিকগঞ্জ বাজার এলাকা থেকে আটক করা হয়।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
মন্তব্য করুন